Search
Close this search box.

পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা কমাতে ইরানের মধ্যস্থতার প্রস্তাব

হাবিবা

ছবিঃ সংগৃহীত

ইরান পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। শুক্রবার ভোরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, কাবুল ও ইসলামাবাদের মধ্যে সংলাপ আয়োজন করতে তেহরান প্রস্তুত।

তিনি সুপ্রতিবেশীনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনের ওপর জোর দিয়ে জানান, শান্তি প্রক্রিয়ায় ইরান গঠনমূলক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া বাড়ানো এবং দুই দেশের সহযোগিতা জোরদারে প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে প্রস্তুত।

সাম্প্রতিক সময়ে সীমান্তে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এর আগেও পাকিস্তানআফগানিস্তান-এর মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল ইরান। কূটনৈতিক মহলে মনে করা হচ্ছে, তৃতীয় পক্ষের এমন উদ্যোগ আলোচনার পথ খুলতে সহায়ক হতে পারে।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ