Search
Close this search box.

ধর্ষক ও খুনিদের কোনো ছাড় নয়: জামায়াত

হাবিবা

ছবিঃ সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ২৭ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন, এই ঘটনা মানবতা, নৈতিকতা ও আইনের শাসনের ওপর চরম আঘাত।

বিবৃতিতে তিনি নিহত কিশোরীর রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান।

তিনি বলেন, ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধে কোনো রাজনৈতিক প্রভাব, সামাজিক চাপ বা আপস-মীমাংসার সুযোগ থাকতে পারে না। অপরাধীরা বিএনপি অথবা যে দলেরই হোক না কেন, তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এমন ঘটনা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা আরও বড় অপরাধ এবং এতে ন্যায়বিচার ক্ষুণ্ন হয়।

এ ঘটনায় দোষীদের দ্রুত বিচার নিশ্চিত না হলে সমাজে আইনের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে বলেও তিনি সতর্ক করেন। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের কাছে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।




সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ