বিবৃতিতে বলা হয়, পতিত ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী ছাড়া আর কিছু নয়। দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষা করা সরকারের অঙ্গীকার এবং সাংবিধানিক দায়িত্ব। পাশাপাশি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ব্যাপারে দেশের সর্বস্তরের জনগণকে সতর্ক, সজাগ ও সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।







