তাদের পরিচয় করোনা মহামারির সময়ে নিউইয়র্কে হয়। ২০২১ সালের শেষদিকে বাগদান সম্পন্ন হয় এবং ২০২২ সালের জুনে নিউ অরলিন্সে বিয়ে করেন তারা। ২০২৪ সালে তাদের ঘরে জন্ম নেয় এক পুত্রসন্তান, যার বয়স এখন প্রায় ১৫ মাস। অ্যান্ড্রু ফর্মের আগের সংসারেও দুই সন্তান রয়েছে—রোয়ান ও জুলিয়ান।
এর আগে আলেকজান্দ্রা দাদারিও এক সাক্ষাৎকারে গর্ভপাতের অভিজ্ঞতা খোলামেলা তুলে ধরেছিলেন। তিনি বলেন, এমন মানসিক আঘাত না পেলে বোঝানো কঠিন।
অভিনয় জীবন শুরু করেন ১৬ বছর বয়সে ‘অল মাই চিলড্রেন’-এর মাধ্যমে। অ্যানাবেথ চেজ চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি পান। পরে এইচবিও সিরিজ ‘দ্য হোয়াইট নোটাস’-এ অভিনয়ের জন্য প্রাইমটাইম এমি মনোনয়নও অর্জন করেন।
দাম্পত্যে ভাঙন এলেও সন্তানের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করাই এখন তাদের প্রধান অগ্রাধিকার বলে জানানো হয়েছে।








