আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার বিশেষ ছাড় দিয়েছে। আগামী ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মহাসড়কের সকল সিএনজি ও ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা অর্থাৎ সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ঈদের ব্যস্ততা শেষে আগামী ২৬ মার্চ থেকে পুনরায় আগের নিয়ম কার্যকর হবে। অর্থাৎ তখন প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৩ ঘণ্টা স্টেশনগুলো বন্ধ থাকবে। গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্প-চাপ পরিস্থিতি মোকাবিলা করতেই এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।







