তবে অন্ধকার সময় পেরিয়ে অবশেষে নতুন করে আলো দেখছেন রিয়া। পরিচালক হংসল মেহতার প্রস্তাবে ওয়েব সিরিজ ফ্যামিলি বিজনেস-এর মাধ্যমে তিনি মূলধারার অভিনয়ে ফিরছেন। প্রস্তাব পাওয়ার সময় তিনি পরিচালকে জানিয়েছিলেন, তিনি আর অভিনয় করবেন না। কিন্তু হংসল মেহতার সাহস জোগানো কথাতেই আবার ক্যামেরার সামনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রিয়া।
কঠিন সময়ে পাশে থাকার জন্য বান্ধবী শিবানি দান্ডেকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। রিয়ার ভাষায়, তাকে সমর্থন করতে গিয়ে শিবানিকেও পেশাগত ক্ষতির মুখে পড়তে হয়েছে। এই দীর্ঘ সময়ে তিনি মানুষের নির্মম দিক যেমন দেখেছেন, তেমনি মানবতার সুন্দর রূপও কাছ থেকে অনুভব করেছেন।
অনিল কাপুর ও বিজয় বর্মা অভিনীত ওয়েব সিরিজটি চলতি বছরের শেষ দিকে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।








