তিনি আরও উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারি বিজয়ী হলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে। নাহিদদের বিমানের সামনে ককপিটে রাখা হবে এবং পেছনে থাকবে জোটের নেতারা। জামায়াত জোট কোনো ভুলভাল আশ্বাস দেবে না। যা আছে, তাই দিয়ে দেশ গড়বে।
বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে নাহিদ ইসলামের সমর্থনে ১১ দলীয় জোটের জনসভায় তিনি বলেন, ১২ ফেব্রুয়ারিতে জনগণ আধিপত্যবাদের গোলামকে লাল কার্ড দেখাবে। বিএনপির নাটে-ঘাটে সব কার্ড ভুয়া, ১২ তারিখ জনগণ তা লাল কার্ড দেখাবে।
জামায়াত আমির আরও বলেন, ৪৭ ও ৭১ সালে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ২৪ সালে সাধারণ দাবিকে দমন করতে গিয়ে জুলাই-আগস্টে ঘটনা ঘটেছে। ৫ আগস্ট আওয়ামী জাহেলিয়াত থেকে জাতি মুক্তি পেয়েছে। কিন্তু ৬ আগস্ট থেকে জাতির ওপর আরেক জালেম চড়াও হয়েছে।





