কাকরাইলের আইডিইবি ভবনের পাশ, মৎস্যভবন সংলগ্ন মাতৃভাষা ইনস্টিটিউটের পাশে, রমনা পুরোনো থানার সামনে ও ইস্কাটন গার্ডেন সড়কের মুখে ট্র্যাপার বসানো হয়েছিল। ট্র্যাপারের খাঁজে রিকশার চাকা আটকে যেত। তবে, এখন রমনা পুরোনো থানার সামনের সড়ক ছাড়া বাকি স্থানে ট্র্যাপার দেখা মেলে না।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান জানান, দুইটি স্থান থেকে ট্র্যাপার সরানো হয়েছে। বাকিগুলো সরানো হয়নি। মানুষ এগুলো ভাঙে, সিমেন্ট ঢেলে দেয় বা উঠিয়ে দেয়। তিনি বলেন, “মানুষ যদি সহযোগিতা না করে, সচেতন না হয়, তাহলে আমরা কীভাবে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনব?”
প্রকাশিত ছবিতে দেখা গেছে, রমনা পুরোনো থানার সামনের সড়ক মুখে ট্র্যাপার অকার্যকর অবস্থায় পড়ে আছে।
আনিছুর রহমান আরও বলেন, বর্তমানে নতুন কোনো পরিকল্পনা নেই, কারণ ট্র্যাপারের জন্য প্রয়োজনীয় বাজেট নেই। পূর্বে পরীক্ষামূলক প্রকল্পে বলা হয়েছিল, রিকশা চলাচল নিষিদ্ধ সড়কে পর্যায়ক্রমে ট্র্যাপার চালু করা হবে।








