Search
Close this search box.

গেম আসক্তির করুণ পরিণতি: ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা

অহনা

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে অনলাইন গেমের নেশায় তিন কিশোরী বোনের আত্মহত্যার ঘটনা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। বিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২) নামে তিন বোন বুধবার ভোরে তাদের আবাসিক সোসাইটির ৯ তলা থেকে লাফ দিয়ে জীবনের ইতি টানে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, ভোরবেলায় তিন বোন ভেতর থেকে ঘরের দরজা আটকে দেয়। এরপর তারা একসাথে ভবন থেকে ঝাঁপ দেয়। নিচে পড়ার শব্দে প্রতিবেশীদের ঘুম ভেঙে গেলে তারা বীভৎস এই দৃশ্য দেখতে পান। ঘরের ভেতরে একটি চিরকুট পাওয়া গেছে যেখানে লেখা ছিল— “দুঃখিত, বাবা”।

তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য:

  • করোনাকালীন আসক্তি: লকডাউনের সময় থেকে তারা একটি বিশেষ কোরিয়ান গেমের প্রতি তীব্রভাবে আসক্ত হয়ে পড়ে।

  • জীবনযাত্রায় পরিবর্তন: গেমের নেশায় তারা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। এমনকি নিজেদের আসল নামের পরিবর্তে গেমের কোরিয়ান নাম ব্যবহার করত।

  • অদ্ভুত ঘনিষ্ঠতা: গেমের প্রভাবে তারা এতটাই আচ্ছন্ন ছিল যে, খাওয়া-দাওয়া থেকে শুরু করে গোসল পর্যন্ত সবকিছুই তারা একসাথে করত।

পরিবারের সাথে গেম খেলা নিয়ে তাদের দীর্ঘদিনের কলহ চলছিল। ভার্চুয়ালি প্রিয় গেমের চরিত্রের মতো জীবন কাটাতে চাওয়ার এক অদ্ভুত তাড়না তাদের বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। শেষ পর্যন্ত সেই কাল্পনিক জগতের টান আর পারিবারিক চাপের দ্বন্দ্বে তারা আত্মহত্যার পথ বেছে নেয়।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ