Search
Close this search box.

বাবা হলেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত জিয়াউল হক পলাশ

হাবিবা

ছবিঃ সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ বাবা হয়েছেন। তার ঘরে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান, যা তার নতুন জীবনে আলো ছড়িয়েছে। এই খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীরা আনন্দ প্রকাশ করছেন।

ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘কাবিলা’ চরিত্রের মাধ্যমে দেশের দর্শকের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন পলাশ। পর্দার ব্যাচেলর ইমেজ ছাপিয়ে এবার বাস্তব জীবনে বড় এক দায়িত্ব কাঁধে নিয়েছেন তিনি।

নিজের আনন্দের খবরটি শেয়ার করতে পলাশ সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট দেন, যেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, কন্যাসন্তানের বাবা হয়েছি। সবাই দোয়া করবেন।’

পলাশের পোস্টের নিচে ভক্তরা তাকে অভিনন্দন জানাচ্ছেন। কেউ মজার ছলে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আগে আপনাকে ভাই মনে করতাম, এখন আপনি আমার চাচা।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘ভাই, আপনার কপাল! দারুণ একটি দিনে বাবা হলেন আপনি।’

অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন পলাশ, এবার নতুন ভূমিকা—পিতা হিসেবে তার আনন্দের দিকটি ভক্তদের সাথে ভাগাভাগি করলেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ