ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, মূল্যবান ব্রোঞ্জ হিসেবে বিক্রি করার উদ্দেশ্যেই এটি চুরি করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে স্থানীয় ভাঙা ব্রোঞ্জ ব্যবসায়ীদের সতর্ক করেছে, যেন কেউ এই ব্রোঞ্জ বিক্রির চেষ্টা করলে দ্রুত প্রশাসনকে জানানো হয়।
ইন্ডিয়ান কমিউনিটি চ্যারিটেবল ট্রাস্টের কমিটি মেম্বার সান্তোস কুমার জানান, ভবনের সিসিটিভিতে চুরির দৃশ্য আংশিকভাবে ধরা পড়েছে।
২০২১ সালে অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী স্কট মরিসন এই ভাস্কর্যটি উদ্বোধন করেছিলেন। আশ্চর্যের বিষয় হলো, স্থাপনের মাত্র ২৪ ঘণ্টার মাথায় এটি একবার ভাঙচুর করা হয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন, অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পাওয়া ভারতবিরোধী মনোভাবের প্রতিফলন হতে পারে এই ঘটনা।
নয়াদিল্লির ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেসন্স (ICCR) এই ভাস্কর্যটি অস্ট্রেলীয় প্রবাসী ভারতীয়দের উপহার হিসেবে প্রদান করেছিল। এই ঘটনার পর স্থানীয় ভারতীয় কমিউনিটির মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।







