উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় রাইফেল।
র্যাব জানায়, অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
র্যাব-১১-এর কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, উদ্ধার হওয়া অস্ত্র-সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।






