আটক শিক্ষার্থীরা হলেন ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এবং অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তানবীন আহমেদ ওরফে আহমেদ আনিম। তাদের মধ্যে তানবীন আহমেদ ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। তিনি ক্যাম্পাসে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদের অনুসারী হিসেবে পরিচিত। আটক বহিরাগত দুজন হলেন সামিউল ও রাকিব।
হল সূত্রে জানা যায়, হলের ছাদে মাদক সেবনের খবর পেয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সেখানে যান হল সংসদের ভিপি মুসলিমুর রহমান এবং এজিএস মুশফিক তাজওয়ার মাহি। এ সময় চারজনকে গাঁজা সেবনের প্রস্তুতি নিতে দেখে তাদের পরিচয় জানতে চাওয়া হয় এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রক্টরিয়াল টিমকে জানানো হয়। পরে ঘটনাস্থল থেকে তামাক পাতা, গাঁজা ও কলকি উদ্ধার করা হয়।








