বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, আজকের মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসে আমরা যারা স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন বা বীরাঙ্গনা হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ৭১-এর আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের যে লক্ষ্য ছিল, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য ও মানবিক মর্যাদা বজায় রেখে বাংলাদেশ গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, স্বাধীনতার অনেক লক্ষ্য এখনও পূর্ণ হয়নি। পূর্ণ না হওয়ায় নতুন প্রজন্মের জীবন ও রক্ত দিতে হয়েছে। আমাদের লক্ষ্য, ভবিষ্যতে আর এমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয়।








