একসময় ১ টাকায় ১০–১২টি মার্বেল পাওয়া যেত, যা এখন কমে ৪–৫টিতে দাঁড়িয়েছে। কাচের ছোট বল দিয়ে খেলা এই ঐতিহ্যবাহী খেলাটি এখন আবহমান গ্রামীণ জীবনের স্মৃতিতে পরিণত হচ্ছে।
শুধু মার্বেল নয়, কানামাছি, গোল্লাছুট, দাড়িয়াবান্দা, ডাংগুলি, লাটিমসহ অসংখ্য গ্রামীণ খেলাও আজ বিলুপ্তপ্রায়। বর্তমানে গ্রামের মাঠে খেলাধুলার জায়গা দখল করেছে ফুটবল ও ক্রিকেট।
বিশেষজ্ঞদের মতে, আধুনিক জীবনযাত্রার চাপ, শিশুদের অতিরিক্ত প্রাইভেট পড়া, প্রযুক্তিনির্ভর বিনোদন এবং অভিভাবকদের ব্যস্ততা—সব মিলিয়ে শিশুদের খেলাধুলার পরিবেশ সংকুচিত হয়ে পড়েছে। ফলে শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যাচ্ছে।
সমাজ বিশ্লেষকরা মনে করেন, গ্রামীণ খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শিশুদের সামাজিকতা, শারীরিক সক্ষমতা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু পর্যাপ্ত উদ্যোগ ও পৃষ্ঠপোষকতার অভাবে এসব খেলা এখন প্রায় বিলুপ্তির পথে।
সব মিলিয়ে বলা যায়, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার একটি বড় অংশ হারিয়ে যাচ্ছে। হয়তো আগামী দিনে মার্বেল খেলা শুধুই ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে যাবে।








