এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি তেহরানে কুদস দিবসের সমাবেশে অংশ নেওয়া ইরানিদের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, কাছাকাছি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেলেও বিপুলসংখ্যক মানুষ বিক্ষোভে অংশ নিচ্ছেন।
পোস্টে তিনি লেখেন, “আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে শক্তিশালী ও দৃঢ়চেতা ইরানিদের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত ও সম্মানিত।”
তিনি আরও বলেন, “ইরানিরা সব সময় দৃঢ় থাকবে এবং কোনো কাপুরুষোচিত হামলার সামনে কখনোই ভয় পাবে না।”
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই কুদস দিবসের এই সমাবেশ অনুষ্ঠিত হলো। ইরানে প্রতি বছর রমজানের শেষ শুক্রবার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আন্তর্জাতিক কুদস দিবস পালন করা হয়।





