মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা ছিলেন।
অপারেশনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে উপস্থিত থেকে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বিস্তারিত অবহিত হন।
মির্জা আব্বাসের অসুস্থতার খবর পাওয়া যায় গত বুধবার, ইফতারির সময় তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারান। এরপরই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ডা. রফিকুল ইসলাম দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।







