Search
Close this search box.

ঝিনাইদহে দুই পক্ষের সংঘ`র্ষে উ`ত্তেজনা, আ`হত ১০

হাবিবা

ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে শুক্রবার দুপুরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিএনপির ৬ জন এবং জামায়াতের একজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় বিএনপি নেতা তরু মুন্সিকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

সদর থানার বেতাই পুলিশ ক্যাম্পের এসআই আব্দুল আলীম জানান, জামায়াতের মহিলা কর্মীরা তালিমের জন্য জমায়েত হলে প্রতিবেশী ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন কারণ জানতে যান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কের পর সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় বিএনপি নেতা শাহজাহান আলী অভিযোগ করেন, জামায়াতের নারী কর্মীরা লাঠি নিয়ে হামলা চালায়। সংঘর্ষের সময় জামায়াতের বেশ কয়েকজন নেতা-কর্মীও হামলায় অংশ নেয়। সংঘর্ষের পরে জামায়াত সমর্থকরা গান্না ইউনিয়ন বিএনপির অফিস এবং নেতাদের বাড়িতে হামলা চালায়।

ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমান বলেন, বিএনপি নেতাকর্মীরা জামায়াতের ইফতার মাহফিলের আয়োজনে বাধা দেয়। এর ফলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং ৫-৬ জন জামায়াত কর্মী আহত হন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেখানে টহল জারি রয়েছে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ