Search
Close this search box.

ওয়াশিংটন থাড সরাচ্ছে মধ্যপ্রাচ্যে, সিউলের প্রতিক্রিয়া তিক্ত

হাবিবা

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া থেকে সরানো ‘থার্মিনাল হাই-অল্টিচ্যুড এরিয়া ডিফেন্স’ (থাড) মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১০ বছর আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় এই সিস্টেম দক্ষিণ কোরিয়াকে দেওয়া হয়েছিল।

ওয়াশিংটনের এই পদক্ষেপে খুশি নয় সিউল। থাড না থাকলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা অনেকাংশে দুর্বল হবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিউং ওয়াশিংটনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

দৈনিক জুং আং-এর প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই থাড নেওয়া হচ্ছে। সিউলের রাজনীতিবিদরা এটিকে প্রেসিডেন্ট ট্রাম্পের দক্ষিণ কোরিয়ার প্রতি নিরাপত্তা প্রতিশ্রুতির ঘাটতি হিসেবে দেখছেন।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ফেব্রুয়ারি মাসে দক্ষিণ কোরিয়াকে ‘সবচেয়ে বড় শত্রু’ হিসেবে আখ্যা দিয়েছেন এবং পরমাণু অস্ত্রের পরিমাণ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন।

তারপরও লি জায়ে মিউং জানিয়েছেন, থাডের অনুপস্থিতিতে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী এবং উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলা করতে সক্ষম।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ