Search
Close this search box.

ইফতারে বানিয়ে নিন মিষ্টি আলুর প্যানকেক

হাবিবা

ছবিঃ সংগৃহীত

পবিত্র রমজান মাসে দীর্ঘ সময় খালি পেটে থাকার পর ইফতারে হজম সহজ ও পুষ্টিকর কিছু খাওয়া প্রয়োজন। এর জন্য মিষ্টি আলুর প্যানকেক একটি চমৎকার বিকল্প। এটি সহজ, সুস্বাদু এবং পুষ্টিতে সমৃদ্ধ। শিশুদের টিফিনেও এই প্যানকেক দিতে পারেন।

উপকরণ

  • মিষ্টি আলু: ২–৩টি

  • ডিম: ২টি

  • লবণ: সামান্য

  • মধু: পরিমাণমতো

  • এলাচ গুঁড়া: সামান্য

  • ঘি বা তেল: পরিমাণমতো

প্রণালি

  1. মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে ধুয়ে নিন।

  2. সেগুলো সিদ্ধ করে ভালোভাবে ম্যাশ করুন।

  3. ম্যাশ করা আলুর সঙ্গে ডিম, লবণ, এলাচ গুঁড়া ও মধু মিশিয়ে মসৃণ গোলা তৈরি করুন।

  4. ফ্রাইপ্যান গরম করে সামান্য ঘি বা তেল ব্রাশ করুন।

  5. প্যানকে চামচ দিয়ে গোল আকারে ঢেলে দুই পাশে ভাজুন। আঁচ কম রাখলে প্যানকেক ভেতর পর্যন্ত সেদ্ধ হয় এবং পুড়ে যায় না।

  6. ভাজা হয়ে গেলে তুলে গরম পরিবেশন করুন।

এই সহজ রেসিপিতে বানানো মিষ্টি আলুর প্যানকেক ইফতারে বা টিফিনে স্বাস্থ্যকর ও মজাদার অপশন হিসেবে পরিবেশন করা যায়।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ