Search
Close this search box.

বলিউড ও ভারতের ধনী তালিকায় শীর্ষে শাহরুখ খান

হাবিবা

ছবিঃ সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খান আবারও প্রমাণ করেছেন যে তিনি কেবল রুপালি পর্দার সম্রাট নন, বরং ব্যবসায়িক জগতেও তার আধিপত্য অপ্রতিদ্বন্দ্বী। ২০২৬ সালের ‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট’ অনুযায়ী তিনি ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে শীর্ষে রয়েছেন।

তালিকা অনুযায়ী, শাহরুখের মোট সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার কোটি টাকা। বিশ্বব্যাপী বিলিয়নিয়ার তারকাদের তালিকায় তার নাম সগৌরবে উচ্চারিত হচ্ছে।

সম্পদের উৎস একাধিক। চলচ্চিত্রের পারিশ্রমিক ছাড়াও তার মালিকানাধীন প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’, আইপিএল ফ্র্যাঞ্চাইজি ‘কলকাতা নাইট রাইডার্স’ এবং বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট তার আয়ের মূল ভিত্তি। তিন দশকের ক্যারিয়ারে শাহরুখ কেবল অভিনেতা নয়, বরং একটি বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

এছাড়াও, তিনি বর্তমানে পরবর্তী মেগা প্রজেক্ট ‘কিং’ সিনেমার কাজে ব্যস্ত। ছবিতে অভিনয় করবেন তার মেয়ে সুহানা খান, এছাড়াও দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও অনিল কাপুরকে।

শাহরুখ খানের অভিনয় দক্ষতা, ব্যবসায়িক বুদ্ধিমত্তা এবং দূরদর্শী বিনিয়োগ তাঁকে কেবল ভারতের চলচ্চিত্র ইতিহাসের সফলতম ব্যক্তি নয়, বরং বিশ্বের



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ