Search
Close this search box.

সিঙ্গাপুরের ম্যাচের আগে বাংলাদেশ দল ভিয়েতনামে প্রস্তুতি ম্যাচ খেলবে

হাবিবা

ছবিঃ সংগৃহীত

জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা ঢাকায় ফেরার পর সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি শুরু করবেন। ৩১ মার্চ বাংলাদেশ-সিঙ্গাপুর মুখোমুখি হবে এশিয়ান কাপ বাছাইয়ে।

বৈশ্বিক পরিস্থিতির কারণে বিমান চলাচলে ঝুঁকি থাকায় ঢাকা থেকে সরাসরি ভিয়েতনামে যাবেন হামজা চৌধুরী। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন। বাকিরা – তারিক কাজী, জায়ান, ফাহমিদুলরা – ঢাকায় এসে দলের সঙ্গে ভিয়েতনাম যাবেন। বাংলাদেশ ভিয়েতনামে ২৬ মার্চ প্রস্তুতি ম্যাচ খেলবে।

জাতীয় দলের প্রাথমিক তালিকায় ৪০ জনের নাম রয়েছে, অনুশীলনে ডাকা হবে ৩০ জনকে। এতে পাঁচজন গোলরক্ষক রয়েছেন। এ ছাড়া প্রথম বিভাগ ফুটবলের শীর্ষ স্ট্রাইকারদেরও নজরে রাখছে কোচিং স্টাফ। দীর্ঘদিন উপেক্ষিত অনেকে এবার জাতীয় দলে সুযোগ পেতে পারেন।

বাংলাদেশ জাতীয় দলের লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে সম্মানজনক ফল ও জয়লাভ, যদিও গ্রুপে ইতোমধ্যেই সিঙ্গাপুর এক নম্বরে রয়েছে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ