Search
Close this search box.

দাখিলে নিজ মাদ্রাসায় পরীক্ষা বন্ধ, নতুন নির্দেশনা

হাবিবা

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থীই তার নিজ মাদ্রাসার কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না। এই সিদ্ধান্ত নকলমুক্ত ও সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।

যেসব উপজেলায় মাত্র একটি পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেখানে বোর্ড দুটি বিকল্প প্রস্তাব দিয়েছে:
১. কেন্দ্রের মাদ্রাসার শিক্ষার্থীদের পার্শ্ববর্তী উপজেলার কোনো কেন্দ্রে পাঠানো।
২. সংশ্লিষ্ট উপজেলার মাদ্রাসা ছাড়া অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া।

মাদ্রাসা বোর্ড স্পষ্ট করেছে যে, কোনো উপকেন্দ্র বা ভেন্যু নতুনভাবে স্থাপন করা যাবে না। স্থানীয় প্রশাসনকে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ