Search
Close this search box.

সুমনের চিকিৎসায় ২০ লাখ টাকা সহায়তা পৌঁছে দিলেন তারেক রহমান

হাবিবা

ছবিঃ সংগৃহীত

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত মো. সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে তার পক্ষ থেকে রাজধানীর রূপনগর থানার ইস্টার্ন হাউজিং এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সুমনের বাড়িতে যান। তারা সুমনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে চিকিৎসায় সহায়তাও করেন।

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, রুবেল আমিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল ফকির, মশিউর রহমান মহান ও ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

গণমাধ্যমে জানা গেছে, সুমনের চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। গত ৮ ফেব্রুয়ারি নির্বাচনী পথসভায় সুমন তার চিকিৎসার জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন করেছিলেন, যা অনুযায়ী আজ চিকিৎসা সহায়তা প্রদান করা হলো।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ