Search
Close this search box.

মির্জা আব্বাস আইসিইউতে, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে

হাবিবা

ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। সেখানে তাকে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে ভর্তি করা হবে।

মির্জা আব্বাস গত ১১ মার্চ হঠাৎ জ্ঞান হারানোর পর দ্রুত হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসা ও বিদেশে স্থানান্তরের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা হাসপাতালে এসে তার খোঁজখবর নিয়েছেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ