Search
Close this search box.

চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে চাটমোহরে গোলাগুলি

হাবিবা

ছবিঃ সংগৃহীত

পাবনার চাটমোহরে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৮টার দিকে খতবাড়ী দক্ষিণপাড়া লালনের মোড়ে রেজাউলের চা স্টলে বসে টেলিভিশন দেখার সময় মুখোশধারী তিনজন দুর্বৃত্ত কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় রমজানের ছেলে দিনমজুর সাজেদুল (৪২) পেটে এবং রেজাউলের ছেলে দিনমজুর নাঈম (৪০) ডান হাত গুলিবিদ্ধ হন। আহতদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, জাতীয় নির্বাচনের আগে থেকেই গোলাপ ও তার ছেলে মিরাজ, আনোয়ার মেম্বার এবং সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনদের মধ্যে রাজনৈতিক বিরোধ চলছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গিয়াস উদ্দিন বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের পক্ষে, অপরদিকে গোলাপ গং বিদ্রোহী প্রার্থী কে এম আনোয়ারুল ইসলামের পক্ষে কাজ করেছিল।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সারওয়ার হোসেন জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ