Search
Close this search box.

গোদাগাড়ীতে পৌঁছেছে সরকারি ত্রানের খেজুর

হাবিবা

ছবিঃ সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সরকারি বরাদ্দকৃত খেজুর ও অন্যান্য মানবিক সহায়তা সামগ্রী এসে পৌঁছেছে। শুক্রবার (১৩ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে এসব ত্রাণ সামগ্রী খালাস করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রকৃত উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হবে। সঠিক ও স্বচ্ছ বিতরণ নিশ্চিত করতে পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

এদিকে, ত্রাণ পৌঁছানোর খবরের সঙ্গে সঙ্গে গোদাগাড়ীর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন সমীকরণের গুঞ্জন দেখা দিয়েছে। সচেতন মহলের মতে, দল-মত নির্বিশেষে সবার অংশগ্রহণ থাকলে এই বিতরণ কার্যক্রম স্থানীয় মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্দিষ্ট সূচি অনুযায়ী খুব শীঘ্রই বিতরণ কার্যক্রম শুরু হবে এবং এতে উপকারভোগীদের স্বার্থ এবং স্বচ্ছতা সর্বোচ্চ গুরুত্ব পাবে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ