স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুসান জানিয়েছেন, ম্যাচ কাতারে হবে কি না তা ৪৮ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হবে। তিনি স্প্যানিশ রেডিও অনুষ্ঠানে বলেন, ‘দোহায় ম্যাচ আয়োজন করা কঠিন। আমাদের বুকিং করা দুটি চার্টার বিমান চারদিন আগে বাতিল করেছি। আশা করছি ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।’
লুসান আরও বলেন, ‘সম্ভবত ম্যাচটি ইউরোপে সরে যেতে পারে। কারণ স্পেন ও আর্জেন্টিনার অধিকাংশ ফুটবলারই ইউরোপে খেলেন। এটি সবচেয়ে যৌক্তিক সমাধান।’
তবে ভেন্যু পরিবর্তন সহজ নয়। স্প্যানিশ ফেডারেশনের প্রধান জানিয়েছেন, উয়েফা ও কনফেডারেশন একটি কোম্পানি বা প্রোমোটারের মাধ্যমে ফিনালিসিমাসহ ৬টি ম্যাচ কাতারে আয়োজনের চুক্তি করেছে। এতে রয়েছে স্পেন-আর্জেন্টিনা (২৭ মার্চ), মিসর-স্পেন (৩০ মার্চ), সৌদি-সার্বিয়া (৩০ মার্চ) এবং আর্জেন্টিনা-কাতার (৩১ মার্চ) ম্যাচ। ফিনালিসিমা এই প্যাকেজের একটি অংশ।





