ফখরুল ভোটারদের সতর্ক করে বলেন, “এই দলটি ভোটের জন্য আসতে পারে, কিন্তু তাদের অপপ্রচারে ধাঁর্য ধরবেন। তারা বলে, জামায়াত ইসলামীকে ভোট দিলে জান্নাত পাওয়া যায়।” তিনি স্মরণ করিয়ে দেন, ৬০ লাখ মানুষের নামে মিথ্যা মামলা হয়েছে, ২০ হাজার নেতাকর্মী নিহত এবং ১৭০০ নেতাকর্মী গুম হয়েছে।
ফখরুল আশ্বাস দেন, আগামী নির্বাচনে ভোটাররা সুষ্ঠু ও অবাধ পরিবেশে ভোট দেবেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। পথসভায় এক ভোটার তাকে মাটির ব্যাংক উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।







